এর পাশাপাশি মেহেরপুর বাজারে বেড়েছে সব ধরনের মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে বয়লার মুরগি বিক্রি হচ্ছে থেকে ১৮০ থেকে ২০০ টাকায়। এছাড়াও সোনালি মুরগি ৩শ’ ২০ টাকা, লেয়ার ৩১০ টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫শ’ ৫০ টাকা করে।
আরও পড়ুন:
ব্যবসায়ীরা বলছে বাজারে মাংস ও মুরগীর সরবরাহ কমের পাশাপাশি গোখাদ্য ও পোলট্রি ফিডের দাম বেড়ে যাওয়ায় সব ধরনের মাংস ও মুরগির দাম ঊর্ধ্বমুখী।
এদিকে মাংস, মুরগি সহ সব ধরনের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখতে বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন ভোক্তারা।




 M Sakhawat Hossain-320x167.webp)
