Recent event

সচিবালয়ে বৈঠকের পর অসন্তুষ্টি প্রকাশ পলিটেকনিক শিক্ষার্থীদের

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন (গতকাল)
পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন (গতকাল) | ছবি: এখন টিভি
0

দাবি বাস্তবায়নের কোনো দলিল না পাওয়ার সচিবালয়ের বৈঠকের পর অসন্তুষ্টি প্রকাশ করেছে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল। এখান থেকে আন্দোলন আরও কঠোর করা হবে বলেও ঘোষণা দেন ওইসব শিক্ষার্থীরা।

আজ (বৃহস্পতিবার, ১৭ এপ্রিল) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগে, দপ্তরটির অতিরিক্ত সচিব মিজ রেহেনা ইয়াসমিনের সঙ্গে বৈঠক বসেন ওই সংগঠনটির প্রায় ১৮ সদস্য।

কর্মকর্তাদের সঙ্গে প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠক শেষ করে তারা জানান, তারা আলোচনায় সন্তুষ্ট নন। তারা দাবি করেন, উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য তাদের আনা হলেও উপদেষ্টা পরিষদের সভা থাকায় তিনি আসতে পারেন নি।

দাবিগুলো বাস্তবায়ন সময়সাপেক্ষ এবং এমন পরিস্থিতিতে আন্দোলন কতটা যৌক্তিক এ প্রশ্নের জবাবে পলিটেকনিক শিক্ষার্থীরা জানান, তারা দাবি বাস্তবায়নের নিশ্চয়তা পেলে অবশ্যই সময় দিতে প্রস্তুত।

এসএস