Recent event

বান্দরবানে আনসারের জেলা সমাবেশ অনুষ্ঠিত

0

শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র আমরা প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি) সকালে হিলভিউ কনভেনশন সেন্টারে জেলা প্রশাসক শামীম আরা রিনি এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ পরিচালক মো.সাইফুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বান্দরবানের পরিচালক দেওয়ান মাতলুবুর রহমান, জেলা কমান্ড্যান্ট মো.মোতালিব হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

সভায় বক্তারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশের কল্যাণে ও নিরাপত্তায় বিভিন্ন অগ্রণী ভূমিকা পালনের জন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করে আগামীতেও এই বাহিনীকে দেশের অগ্রযাত্রায় আরো দায়িত্বশীল ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বক্তারা দেশের বিভিন্ন ক্রান্তিকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করে আগামীতেও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে এই বাহিনীর প্রতিটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব সুচারুভাবে পালনের আহ্বান জানান।

এসময় জেলার নিরাপত্তায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৬৫ জনকে পুরস্কার প্রদান করেন অতিথিরা।

সেজু