Recent event

আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়ছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত

আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়ছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত
আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়ছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত |
0

জরিমানাহীন আয়কর রিটার্ন দাখিলের সময় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বা আগামীকালের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

এনবিআর কর্মকর্তারা বলেছেন, জুলাই আগস্টের আন্দোলনে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন ও পরবর্তী পরিস্থিতিতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান থেকেই রিটার্ন কমে গেছে।

তাই সময় বাড়িয়ে রিটার্নদাতাদের সুযোগ দিতে আগ্রহী অর্থ বিভাগ। এর আগে সরকার দুই দফায় এক মাস করে বাড়িয়েছে।

সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ জানুয়ারি পর্যন্ত এই রিটার্ন জমার সময় বাড়ানো হয়। তার আগে নভেম্বরে আরেক দফা বাড়িয়ে ৩১ ডিসেম্বর রিটার্ন জমার শেষ সময় ঘোষণা করা হয়েছিল।

এএম