Recent event

খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

0

রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে  হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম মো. আবুল হাসান ( ৪০)। আজ (শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ খ্রি.) ভোর ৪টা ১৫টায় রাজধানীর মনিপুরিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, ২০১৫ সালে এপ্রিল মাসের ২০ তারিখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। সেই নির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। সেই প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় গত বছরের ২২ আগস্ট তেজগাঁও থানায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তারকৃত আবুল হোসেন।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তারকৃত হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু আছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আসু