Recent event

‘সমাজের সেবা করা শুধু মন্ত্রণালয়ের কাজ নয়, এটা সবার কাজ’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস | ছবি: পিআইডি
0

নিজের জন্য নয়, জনস্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সবার উদ্দেশ্যে তিনি বলেছেন, সমাজের সেবা করা শুধু মন্ত্রণালয়ের কাজ নয়, এটা দেশের সবার কাজ। আজ (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, 'সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি, আর মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা করা উচিত।'

তিনি বলেন, 'দেশের জনগণকে মনে করিয়ে দিতে হবে সমাজের সেবা করা শুধু মন্ত্রণালয়ের কাজ নয়, এটা দেশের সবার কাজ।'

এসএস