Recent event

মাঠেই লুটিয়ে পড়লেন ইমরান প্যাটেল, হাসপাতালে মৃত্যু

0

ক্রিকেট খেলতে খেলতে মাঠেই মৃত্যুর কোলে দলে পড়লেন ক্রিকেটার ইমরান প্যাটেল। ভারতের পুনেতে ম্যাচ চলাকালীন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ইমরান প্যাটেল।

ঘরোয়া টি টোয়েন্টি লিগে এ এস ট্রফিতে মুখোমুখি হয়েছিল লাকি বিল্ডার্স এন্ড ডেভেলপার ও ইয়ং একাদশ। মহারাষ্ট্রের অরঙ্গাবাদে গারওয়ার স্টেডিয়ামে ব্যাট করছিলেন ৩৫ বছর বয়সী ইমরান।

ব্যাটিংয়ের সময় বুকে ব্যথা অনুভূত হলে মাঠ ছেড়ে বের হন। ঠিক সেসময়ই লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সেজু