Recent event

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

0

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ করার অভিযোগে এই দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হেগের এই আন্তর্জাতিক আদালত।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নেতানিয়াহু এবং গ্যালান্ট ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক মানুষদের বেঁচে থাকার প্রয়োজনীয় খাবার, পানি, ওষুধ, চিকিৎসা সেবা, বিদ্যুৎ এবং জ্বালানি থেকে বঞ্চিত করেছেন।

এমনকি এসব অভিযোগ বিশ্বাসের যথেষ্ট কারণ রয়েছে। এদিকে হামাস নেতা মোহাম্মদ দেইফ এর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি।

এএইচ