Recent event

রঞ্জি ট্রফির মৌসুম খেলেই অবসরে যাচ্ছেন ঋদ্ধিমান

0

রঞ্জি ট্রফির চলতি মৌসুম শেষে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর দল থেকে বাদ পড়েছিলেন এই ক্রিকেটার।

তারপর আর জাতীয় দলে ফেরা হয়নি ৪০ বছর বয়সী ক্রিকেটারের। টিম ইন্ডিয়ার হয়ে ঋদ্ধিমান সাহা সবশেষ ওডিয়াই খেলেছেন প্রায় দশ বছর আগে। 

লাল বলের ফরম্যাটে ৪০ ম্যাচে ৩ শতক আর ছয় ফিফটিতে ১ হাজার ৩৫৩ রান করেছেন পশ্চিমবঙ্গে জন্ম নেয়া ক্রিকেটার। 

আর এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাত্র ৯টি। রঙিন পোশাকে তার রান মোটে ৪‌১। 

আইপিএলে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলা হয়নি ঋদ্ধিমান সাহার।

সেজু