Recent event

ডিএমপির সাবেক ওসি আবুল হাসান গ্রেপ্তার

0

যাত্রাবাড়ী থানায় কর্মরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (সোমবার, ১৬ সেপ্টেম্বর) ডিএমপির অনুমতিক্রমে কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানান, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানাতেই মামলা রয়েছে। সেই মামলায় টেকনাফ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে ব্যাপক রদবদল হয়। যাত্রাবাড়ী থানার দায়িত্ব থেকে সরিয়ে সাবেক ওসি আবুল হাসানকে এপিবিএন টেকনাফে বদলি করা হয়।

এএইচ