Recent event

বাংলা একাডেমি মহাপরিচালকের দায়িত্ব পেলেন মোহাম্মদ আজম

বাংলা একাডেমি মহাপরিচালকের দায়িত্ব পেলেন মোহাম্মদ আজম
বাংলা একাডেমি মহাপরিচালকের দায়িত্ব পেলেন মোহাম্মদ আজম |
1

বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মোহাম্মদ আজম। আজ (বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর) সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘আমাকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়ার চিঠি পেয়েছি। এখন বিশ্ববিদ্যালয়ে কিছু প্রক্রিয়া আছে, সেগুলো সম্পন্ন করে আশা করা যায় আগামী রোববার যোগ দেব।’

অধ্যাপক মোহাম্মদ আজম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বাংলা একাডেমিতে অধ্যাপক মো. হারুন-উর-রশীদ আসকারীর স্থলাভিষিক্ত হলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন রশীদ আসকারী।

মোহাম্মদ আজমের জন্ম ১৯৭৫ সালের ২৩ আগস্ট নোয়াখালীর হাতিয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বাংলা ভাষার উপনিবেশায়ন ও বিউপনিবেশায়ন নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। আগ্রহের বিষয় সাহিত্য, নন্দনতত্ত্ব, ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতি অধ্যয়ন।

ড. মোহাম্মদ আজমের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’, সম্পাদিত গ্রন্থ ‘নির্বাচিত কবিতা: সৈয়দ আলী আহসান’, ‘কবি ও কবিতার সন্ধানে’।

আসু