Recent event

নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিটাকের প্রশিক্ষণ

0

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) 'হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণ'-এ নারীদের গুরুত্ব দিয়ে কাজ করছে বিটাক। এ কার্যক্রমের সম্প্রসারণে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় ১১তম ব্যাচের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বিটাক কার্যালয়ে এ উপলক্ষে আজ (বৃহস্পতিবার, ২৮ মার্চ) প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও নিয়োগপত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীমুল হক বলেন, '২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বিটাকের এ প্রকল্পের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে।'

এ সময় সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের প্রাণ আরএফএল গ্রুপ ও ডাচ-বাংলা প্যাক লিমিটেড চাকরি দেয়ায় কোম্পানি দু'টিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

উল্লেখ্য, এ প্রশিক্ষণে ২৬২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে যার মধ্যে ২৫০ জনকে প্রাণ আরএফএল গ্রুপ ও ডাচ-বাংলা প্যাক লিমিটেডে চাকরির সুযোগ প্রদান করা হয়েছে।

বিটাকের মহাপরিচালক পরিমল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীমুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বিটাকের পরিচালক মো. জিয়াউল হক এবং প্রকল্প পরিচালক মো. ইকবাল হোসেন পাটোয়ারী।

এসএস