যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা প্রদেশে ইসরাইলি দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। নিজের শরীরে আগুন দেয়া ওই বিক্ষোভকারীর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন। একে 'রাজনৈতিক বিক্ষোভের চরম প্রদর্শন' আখ্যা দিয়েছে পুলিশ।
দূতাবাসের বাইরে ঘটনাস্থল থেকে ওই বিক্ষোভকারীর ব্যবহৃত পেট্রোল ও একটি ফিলিস্তিনি পতাকা মিলেছে। অগ্নিদগ্ধ ব্যক্তির নাম-পরিচয়, বয়স, তিনি নারী নাকি পুরুষ- কিছুই জানা যায়নি। এ ঘটনায় বাধা দিতে যাওয়া এক পুলিশ সদস্যও সামান্য আহত হয়েছেন। হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে বেড়েছে মুসলিম ও ইহুদিবিদ্বেষ, ঘটেছে বেশকিছু সহিংস ঘটনাও। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর- গেল অক্টোবরে ৬ বছরের এক মুসলিম শিশুকে হত্যা করে ইলিনয় অঙ্গরাজ্যের এক বাসিন্দা।

