স্থায়ী চাকরির দাবিতে এলএসপি ঐক্য পরিবারের সংবাদ সম্মেলন

এলএসপিদের সংবাদ সম্মেলন
এলএসপিদের সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় কর্মরত চার হাজার ২০০ এলএসপির স্থায়ী কর্মসংস্থানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবার।

আজ (মঙ্গলবার, ১২ মে) দুপুরে রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব কথা বলেন।

তারা জানান, গত প্রায় সাত বছর ধরে মাঠপর্যায়ে প্রাণিসম্পদের রোগ নিয়ন্ত্রণ, খামারিদের প্রশিক্ষণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন এলএসপিরা।

আরও পড়ুন:

নেতারা জানান, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এখন অনিশ্চয়তায় পড়েছেন হাজারো কর্মী। দ্রুত ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা না হলে আগামী ৭ জুনের পর কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

এসময় খামারিদের স্বার্থে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।

এসএস