মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’র অভিযোগ
2
মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’র অভিযোগ
একই সমস্যা থাকার পরও কারও মনোনয়ন বাতিল, কারোটা বৈধ। কেউ কেউ একই তথ্যে এক আসনে আটকে গেলেও ছাড় পাচ্ছেন অন্য আসনে। কেউ পাচ্ছেন রিভিউয়ের সুযোগ, কাউকে বলা হচ্ছে নেই পুনর্বিবেচনার সুযোগ। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা দ্বৈত নীতি অবলম্বন করছেন বলে অভিযোগ প্রার্থীদের। এতে লেভেল প্লেয়িং ফিল্ড তথা রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।