গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে-এমন অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য। এর মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো রাজপথের কর্মসূচি পালন করলো সংসদের বিরোধী দল।