হিরোশিমা
হিরোশিমার পুনরাবৃত্তি ঠেকাতে বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার আহ্বান জাতিসংঘের মহাসচিবের

হিরোশিমার পুনরাবৃত্তি ঠেকাতে বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার আহ্বান জাতিসংঘের মহাসচিবের

ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১তম বার্ষিকী উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি দেশগুলোকে পারমাণবিক অস্ত্রের বদলে কূটনীতি ও নিরস্ত্রীকরণের পথে ফেরার আহ্বান জানান।

পারমাণবিক অস্ত্র আধুনিকায়নে ব্যস্ত ৯ দেশ; বাড়ছে ওয়ারহেড মোতায়েন

পারমাণবিক অস্ত্র আধুনিকায়নে ব্যস্ত ৯ দেশ; বাড়ছে ওয়ারহেড মোতায়েন

২০২৫ সালে বিশ্বের ৯টি পারমাণবিক শক্তিধর দেশ তাদের অস্ত্র ভাণ্ডার আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ অব্যাহত রেখেছে। ব্যবহারযোগ্য এবং ক্ষেপণাস্ত্র ও উড়োজাহাজে মোতায়েন থাকা ওয়ারহেডের সংখ্যাও বেড়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপরি) ২০২৬ সালের প্রকাশিত উপাত্তে এসব তথ্য উঠে এসেছে। তুর্কিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিরোশিমায় বোমা হামলার ৮১ বছর আজ

হিরোশিমায় বোমা হামলার ৮১ বছর আজ

হিরোশিমা দিবস আজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১তম বার্ষিকী পালন করেছে জাপান। স্থানীয় সময় আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) দেশজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে হামলায় নিহতদের স্মরণ করা হয়।

ঐতিহাসিক হিরোশিমা দিবস আজ

ঐতিহাসিক হিরোশিমা দিবস আজ

ঐতিহাসিক হিরোশিমা দিবস আজ। ১৯৪৫ সালের এ দিনে জাপানের হিরোশিমা শহরে ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। ভয়াবহ ওই ঘটনার ৮০ বছর পরও সেই স্মৃতি মনে করে আজও শিউরে ওঠেন প্রাণে বেঁচে যাওয়া জাপানিরা। শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে এখনও ছুটতে হয় হাসপাতালে। বিশ্বজুড়ে যখন সংঘাত আর রক্তপাতের মহোৎসব, তখনও আরও একটি পারমাণবিক সংঘাতের আশঙ্কা ভাবিয়ে তোলে তাদের।