Recent event
হত্যার ঘটনা
বিডিআর বিদ্রোহের ১৭ বছর, এখনো শেষ হয়নি দুই মামলার বিচার

বিডিআর বিদ্রোহের ১৭ বছর, এখনো শেষ হয়নি দুই মামলার বিচার

২০০৯ সালের বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ ব্যক্তির হত্যার ঘটনায় দুটি মামলার বিচারকাজ ১৭ বছরেও শেষ হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, নতুন করে কাউকে আসামি করতে হলে ফের তদন্ত করে অভিযোগপত্র দিতে হবে। তবে কেউ নিরপরাধ হয়ে থাকলে তাদের জামিন দেয়া উচিত বলে মনে করেন চিফ প্রসিকিউটর।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে নৃশংসভাবে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে সাংবাদিকরা। আজ (শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন জেলায় কর্মরত সাংবাদিকরা।

সাতক্ষীরায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু

সাতক্ষীরায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু

সাতক্ষীরার তালায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মাদ্রাসা শিক্ষককে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে ওই হামলাকারীরও মৃত্যু হয়। আজ (রোববার, ২০ জুলাই) বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ফরিদপুরে স্ত্রী শান্তাকে সিগারেট দিয়ে পুড়িয়ে ও বেধড়ক মারধর করে হত্যার ঘটনায় স্বামী আসাদুজ্জামান বাচ্চুকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ (বুধবার, ২৮ মে) দুপুর সাড়ে ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামীমা পারভীন এ রায় দেন।

দু’দিন পেরোলেও এখনো অজানা নিউ অরলিন্সে সন্ত্রাসী হামলার রহস্য

দু’দিন পেরোলেও এখনো অজানা নিউ অরলিন্সে সন্ত্রাসী হামলার রহস্য

নিউ অরলিন্সে সন্ত্রাসী হামলায় ১৫ জনকে হত্যার ঘটনা একাই বাস্তবায়ন করেছেন শামসুদ্দিন জাব্বার। তবে দুইদিন পেরিয়ে গেলেও হামলার পেছনের উদ্দেশ্য বের করা সম্ভব হয়নি। মার্কিন প্রেসিডেন্ট জানান, হামলাকারী সন্ত্রাসী গোষ্ঠী আইএসের অনুগত ছিলেন। উগ্রবাদকে যুক্তরাষ্ট্রে ঘাঁটি গড়তে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জো বাইডেন।

ঢাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ শিক্ষার্থী আটক

ঢাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ শিক্ষার্থী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পিটিয়ে তোফাজ্জল নামে এক যুবক হত্যার ঘটনায় তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) তাদের আটক করার বিষয়টি নিশ্চিত করেছে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান। ঢাবি কর্তৃপক্ষ তাদের হস্তান্তর করেছে বলে জানা গেছে।