
জেটচালিত ড্রোন হামলা বাড়াতে ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার নতুন ঘাঁটি
ইউক্রেন সীমান্তের কাছে মাত্র ছয় সপ্তাহের মধ্যে জেটচালিত ড্রোন উৎক্ষেপণের জন্য বিশাল একটি সামরিক ঘাঁটির নির্মাণকাজ প্রায় শেষ করে এনেছে রাশিয়া। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতামত এবং রয়টার্সের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রে এমন তথ্য উঠে এসেছে।

লাওসে নতুন ঘাঁটিতে যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন, প্রকাশ পেলো স্যাটেলাইট চিত্রে
লাওসে সম্প্রতি প্রতিষ্ঠিত চীন-লাওস যৌথ প্রশিক্ষণ ঘাঁটিতে চীনের হালকা যুদ্ধবিমান ও সামরিক যানের উপস্থিতি দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে এ দৃশ্য ধরা পড়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেইজিংয়ের সামরিক উপস্থিতির নতুন বিস্তার হিসেবে এটিকে দেখছেন বিশ্লেষকেরা।

স্যাটেলাইট চিত্রে স্থাপনার অস্তিত্ব; পরক্ষণেই গায়েব, দক্ষিণ চীন সাগরে নতুন রহস্য
দক্ষিণ চীন সাগরের অত্যন্ত বিতর্কিত ‘স্কারবরো শোল’-এর প্রবেশপথে গত সপ্তাহে একটি রহস্যময় স্থাপনার উপস্থিতি ধরা পড়েছে। রয়টার্সের সংগ্রহ করা স্যাটেলাইট চিত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও পরের ছবিগুলোতে দেখা গেছে যে সেটি আর সেখানে নেই। ফিলিপাইন গতকাল (বুধবার, ৩ জুন) জানিয়েছে, তারা এই নতুন কাঠামোর খবরটি খতিয়ে দেখছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ধ্বংসস্তূপ সরিয়ে ফের সচল হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, মার্কিন সক্ষমতা নিয়ে উদ্বেগ: সিএনএন
ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডারগুলো দ্রুত খনন করে ফের ব্যবহারযোগ্য করে তুলছে ইরান। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে ইসরাইল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আরও অনেক বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়তে প্রস্তুত তেহরান।একই সঙ্গে এই ঘটনা মার্কিন বোমাবর্ষণ কৌশলের সীমাবদ্ধতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের হামলায় ২০ মার্কিন সামরিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি: বিবিসির বিশ্লেষণ
যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ২০ মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ক্ষতিসাধন করেছে ইরান। বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্র ও ভিডিওতে এমন তথ্যই উঠে এসেছে। এর মাধ্যমে ধারণা করা হচ্ছে যে, প্রকাশ্যে যতটুকু স্বীকার করা হয়েছে, বাস্তবে এসব হামলার মাত্রা তার চেয়েও অনেক বেশি।