স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
ফ্যাসিস্ট সরকারের আমলে নেয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ

ফ্যাসিস্ট সরকারের আমলে নেয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ

ফ্যাসিস্ট সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে গৃহীত অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ (রোববার, ১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ. কে. এম. সেলিম রেজা হাবিব, এমপি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নতুন প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নতুন প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

‘কাল থেকে ঢাকা দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু’

‘কাল থেকে ঢাকা দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু’

আগামীকাল রোববার থেকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের শূন্য কক্ষগুলোতে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আজ (শনিবার, ২৮ ডিসেম্বর) ঢাকার হেয়ার রোডস্থ স্থানীয় সরকার উপদেষ্টার বাসভবনের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কথা বলেন।

‘সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না’

‘সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না’

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আমাদেরকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

‘গণঅভ্যুত্থানের রেশ ফুরিয়ে যায় নি, সঠিক পথে এগোচ্ছে’

‘গণঅভ্যুত্থানের রেশ ফুরিয়ে যায় নি, সঠিক পথে এগোচ্ছে’

গণঅভ্যুত্থানের রেশ ফুরিয়ে যায় নি, সঠিক পথে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। আজ (শুক্রবার, ২৫ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ভবনে ক্র্যাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

আতিক-তাপসসহ ১২ সিটি করপোরেশন মেয়রকে অপসারণ

আতিক-তাপসসহ ১২ সিটি করপোরেশন মেয়রকে অপসারণ

সব সিটিতে প্রশাসক নিয়োগ

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের তাদের পদ থেকে অপসারন করেছে অন্তর্বর্তী সরকার। তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। আজ (সোমবার, ১৯ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।