
লোডশেডিং থেকে বাঁচতে সোলার কিনবেন? প্যানেল, ব্যাটারি, ইনভার্টার ও ইনস্টলেশনের পুরো খরচের হিসাব জানুন
ভয়াবহ গরমে প্রতিদিন তীব্র লোডশেডিংয়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অনেকেই সোলার প্যানেল বাসায় বসানোর চিন্তা করছেন? কিন্তু সোলার প্যানেল কিনলেই সোলার সিস্টেমের কাজ শেষ হয়ে যায় না। অনেকে ভাবেন কয়েক হাজার টাকা দিয়ে একটি প্যানেল কিনলেই ঘরের ফ্যান-লাইট চলবে। কিন্তু বাস্তবে সোলার প্যানেল কেবল সূর্যের আলো থেকে ডিসি (DC) বিদ্যুৎ উৎপন্ন করে। সেই বিদ্যুৎ সরাসরি ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতিতে চালানো যায় না এবং ব্যাকআপও রাখা যায় না। এ জন্য সোলার প্যানেলের সাথে ব্যাটারি, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার ও অন্যান্য সরঞ্জামের সমন্বয়ে একটি শক্তিশালী সোলার প্যানেল প্যাকেজ তৈরি করতে হয় (Solar System for Home)।

ডিসেম্বরের মধ্যে নয়টি সোলার প্রকল্প বাস্তবায়ন হবে
আগামী ডিসেম্বরের মধ্যে ৯টি সোলার প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। যার ৬টি প্রকল্পের পেছনে ৫ লাখ ৪১ হাজার মার্কিন ডলার খরচ হবে। তবে ভাসমান সোলার প্রকল্পের প্রাক্কলিত মূল্য এখনও নির্ধারণ করা হয়নি।