সোনার খনি
আফগানিস্তানে স্বর্ণের খনি ঘিরে ব্যস্ততা; জীবন ও পরিবেশ ধ্বংসের মুখে

আফগানিস্তানে স্বর্ণের খনি ঘিরে ব্যস্ততা; জীবন ও পরিবেশ ধ্বংসের মুখে

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বদাখশান প্রদেশে স্বর্ণের খনি ঘিরে দিনরাত ব্যস্ত থাকছে অসংখ্য এক্সকাভেটর। যেসব পাহাড়ে এক সময় গ্রামবাসী ও তাদের গবাদি পশু ঘুরে বেড়াতো, সেখান থেকে এখন তোলা হচ্ছে স্বর্ণ। প্রদেশটির রাজধানী ফয়জাবাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত শিওয়া এলাকায় দেশজুড়ে বিনিয়োগকারীদের হয়ে স্বর্ণ তুলছেন হাজার হাজার শ্রমিক। এমন চিত্র উঠে এসেছে ব্যাংকক পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে।

পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান; যার বাজারমূল্য ৬শ’ ৩৬ বিলিয়ন ডলার

পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান; যার বাজারমূল্য ৬শ’ ৩৬ বিলিয়ন ডলার

পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়া প্রদেশের তারবেলা এলাকায় বিশাল স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। এখানে মজুত স্বর্ণের বাজারমূল্য ৬শ' ৩৬ বিলিয়ন ডলার– যা দিয়ে পাকিস্তানের সব বৈদেশিক ঋণ পরিশোধ করা সম্ভব বলে ধারণা করা হচ্ছে। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গহর।