সেশনজট
একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ নির্ধারণ

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ নির্ধারণ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের পর এবার একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময়সূচি এগিয়ে নিয়ে আসা হচ্ছে। শিক্ষাবোর্ডগুলোর নতুন প্রস্তাবনা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে আগামী ২৩ সেপ্টেম্বর থেকেই একাদশ শ্রেণির ক্লাস শুরু করার জোরালো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে (HSC Admission 2026)।

আগামী বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট নেমে আসবে ১০ শতাংশে: উপাচার্য

আগামী বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট নেমে আসবে ১০ শতাংশে: উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট ৭ মাস কমিয়ে আনা হয়েছে, আগামী এক বছরের মধ্যে সেশনজট ১০ শতাংশে নামিয়ে আনা হবে। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) ময়মনসিংহের টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ এসব কথা বলেন।

‘জাতীয় বিশ্ববিদ্যালয় মানসম্মত করতে নেয়া হচ্ছে বহুমুখী উদ্যোগ’

‘জাতীয় বিশ্ববিদ্যালয় মানসম্মত করতে নেয়া হচ্ছে বহুমুখী উদ্যোগ’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট শূণ্যর কোটায় নামিয়ে এনে একটি গৌরবময়, আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে বহুমুখী উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

সেশনজট নিরসনের দাবিতে আমরণ অনশনে ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সেশনজট নিরসনের দাবিতে আমরণ অনশনে ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সেশনজট নিরসনের দাবিতে আমরণ অনশনে বসেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থীরা। আজ (শনিবার, ২৫ অক্টোবর) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পাহাড়ের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) এ উপলক্ষে ক্যাম্পাসে আয়োজন করা হয় দিনব্যাপী নানা অনুষ্ঠানের। রাবিপ্রবিকে সেশনজট মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ের তোলার অঙ্গীকার করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতিয়ার রহমান।

সেশনজট-শিখন ঘাটতি কমাতে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরামর্শ শিক্ষাবিদদের

সেশনজট-শিখন ঘাটতি কমাতে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরামর্শ শিক্ষাবিদদের

চলমান পরিস্থিতিতে স্থগিত মাধ্যমিকের ষান্মাষিক সামষ্টিক মূল্যায়ন, এইচএসসি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের ও সেমিস্টারের পরীক্ষা এবং বেশকিছু চাকরির পরীক্ষাও। পরীক্ষা স্থগিতের এই বিরতি দীর্ঘ হলে শিক্ষার্থী-পরীক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন শিক্ষাবিদরা। সেশনজট-শিখন ঘাটতি যেন না বাড়ে সে জন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরামর্শ তাদের।