
প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের কার বেতন কত, কী কী সুবিধা পান?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (13th National Parliamentary Election) বিজয়ীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) থেকে নতুন পথচলা শুরু করছে বাংলাদেশ। রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্ব নিচ্ছেন, সেই প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সংসদ সদস্যদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। মূলত ১৯৭৩ সালের ‘দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট’ (The Ministers, State Ministers and Deputy Ministers Remuneration and Privileges Act) এবং এর সর্বশেষ ২০১৬ সালের সংশোধনী অনুযায়ী এই সুবিধাগুলো নির্ধারিত হয়।

বিরোধী দলীয় নেতার দায়িত্ব কী? কী সুবিধা পান?
সংসদীয় গণতন্ত্রে (Parliamentary Democracy) সরকার যেমন অপরিহার্য, বিরোধী দলও তেমনি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বিরোধীদলীয় নেতার পদটি কেবল একটি রাজনৈতিক অলঙ্কার নয়, বরং এটি একটি শক্তিশালী সাংবিধানিক ও আইনি পদ। ২০২১ সালে পাস হওয়া নতুন আইন অনুযায়ী, বিরোধীদলীয় নেতা রাষ্ট্রের অন্যতম শীর্ষ গুরুত্বপুর্ণ ব্যক্তির মর্যাদা ভোগ করেন।

‘টুরিস্ট পুলিশের কাছে পর্যটকরা তাদের হতাশার কথা বলে’
টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান বলেন, দেশের বিভিন্ন পর্যটক স্পটে নানা সুযোগ সুবিধার অভাবসহ নানা কারণে হতাশ হয় পর্যটকরা। বলার মতো কাউকে না পেয়ে আস্থার জায়গা থেকে টুরিস্ট পুলিশের কাছে পর্যটকরা তাদের হতাশার কথাগুলো বলে।

একুশ শতকের স্বৈরশাসকদের পতনের ইতিহাস
যখন সমাজের একটি বড় অংশের মানুষ মৌলিক চাহিদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়, তখন তারা সরকার বা শাসকের প্রতি অসন্তোষ প্রকাশ করে। এই জমতে থাকা অসন্তোষ একসময় রূপ নেয় গণ-আন্দোলনে। সাধারণ জনগণের এই সংগ্রামের চূড়ান্ত পরিণতি গণঅভ্যুত্থান। যুগে যুগে এই গণঅভ্যুত্থানের মুখে পরাজয় বরণ করেছে শাসক ও শোষকেরা। কিন্তু এরপর কী ঘটেছে এসব দেশের ভাগ্যে? ২১ শতকে বিশ্বজুড়ে ঘটে যাওয়া কিছু গণঅভ্যুত্থানের কথাই জানাবো এবার।

আগামী বছর থেকে হজে যাওয়ার খরচ আরও কমবে: ধর্মমন্ত্রী
আগামী বছর থেকে হজে যাওয়ার খরচ আরও কমানো হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ (২৯ এপ্রিল) বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত "দেশ ও জাতির উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফল নেতৃত্বের বিকল্প নেই " শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

'চলতি বছর হজ ব্যবস্থাপনা চ্যালেঞ্জিং হবে'
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে এবার হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এরইমধ্যে হজের যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গেছে।