রূপালী, জনতা ও সোনালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
রাষ্ট্রায়ত্ত রূপালী, জনতা ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৪ সালের শেষ দিকে দায়িত্ব পাওয়া এ তিনজনের চুক্তি বাতিলের সুপারিশ করে আলাদা চিঠি জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।