সিবিও
ইরান যুদ্ধে মার্কিন ব্যয় ৩৮ বিলিয়ন ডলার ছাড়ালো; মাসে যোগ হচ্ছে ৩০০ কোটি

ইরান যুদ্ধে মার্কিন ব্যয় ৩৮ বিলিয়ন ডলার ছাড়ালো; মাসে যোগ হচ্ছে ৩০০ কোটি

ইরানের বিরুদ্ধে ছয় মাস ধরে চলা সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি ব্যয় দাঁড়িয়েছে ৩ হাজার ৮০০ কোটি ডলারে (৩৮ বিলিয়ন ডলার)। মার্কিন কংগ্রেসের অরাজনৈতিক আর্থিক গবেষণা সংস্থা কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও) মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, এই যুদ্ধের পেছনে মার্কিন সরকারের প্রতি মাসে আরও অন্তত ৩০০ কোটি ডলার (৩ বিলিয়ন ডলার) করে অতিরিক্ত ব্যয় যুক্ত হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’, ১.২ ট্রিলিয়ন ডলারের প্রকল্প কি আদৌ কাজ করবে?

ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’, ১.২ ট্রিলিয়ন ডলারের প্রকল্প কি আদৌ কাজ করবে?

যুক্তরাষ্ট্রকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত ‘গোল্ডেন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যয় নিয়ে এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। নির্দলীয় কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী দুই দশকে এই ব্যবস্থা তৈরি, মোতায়েন ও পরিচালনার পেছনে ব্যয় হতে পারে অন্তত ১ লাখ ২০ হাজার কোটি (১.২ ট্রিলিয়ন) ডলার। এই অঙ্ক ট্রাম্পের প্রাথমিক হিসাবের চেয়ে কয়েক গুণ বেশি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।