এরা শুধু রূপের পরিবর্তন করে না, জনগণকে অপমান করে: তারেক রহমান
জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে দলটির বিষয়ে জনগণের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এরা শুধু রূপের পরিবর্তন করে না, তারা জনগণকে অপমানও করে। পরিস্থিতি বুঝে তারা রূপের পরিবর্তন করে বলে দাবি করেন তিনি। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।