
স্বাস্থ্য খাতে বড় সুখবর: সাড়ে তিন হাজার চিকিৎসকের নতুন পদ সৃষ্টি হচ্ছে
দেশের স্বাস্থ্য সেবায় জনবল সংকট (Manpower Crisis in Health Sector) কাটাতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে বিভিন্ন সরকারি হাসপাতালের জন্য রাজস্ব খাতে স্থায়ীভাবে ৩ হাজার ৫০০ চিকিৎসকের নতুন পদ (3500 New Doctor Posts) সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল (বুধবার, ১৪ জানুয়ারি) সচিবালয়ে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সার্জনদের দক্ষতা বাড়াতে ইস্পাহানিতে অরবিসের ভিআর সিমুলেটর স্থাপন
ছানি অপারেশনের ক্ষেত্রে চক্ষু সার্জনদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দিতে ঢাকার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে এক ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেশন সিস্টেম স্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই সিমুলেশন সিস্টেমটি স্থাপন করা হয়।

৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, শূন্য পদ ৩ হাজার
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০টি পদে স্বাস্থ্য ক্যাডার নিয়োগ হবে। এছাড়া সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ ক্যাডার নিয়োগ দেবে পিএসসি। আজ (বৃহস্পতিবার, ২৯ মে) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিএসএমএমইউর পদোন্নতিতে যোগ্যতার চেয়ে বেশি গুরুত্ব পেত রাজনৈতিক তদবির
শিক্ষককে ছাপিয়ে ছাত্রই হয়ে গেছেন বিভাগের প্রধান। কিংবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও, যোগদান ঠেকাতে অপহরণ করা হয়েছে চিকিৎসককে। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের আমলে এমন বহু ঘটনার সাক্ষী হয়েছে দেশের শীর্ষ মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। চিকিৎসকদের অভিযোগ, পদায়ন বা পদোন্নতিতে যোগ্যতার চেয়েও বেশি গুরুত্ব পেয়েছে রাজনৈতিক তদবির। অনৈতিক লেনদেনসহ আইন ভঙ্গ করে নিয়োগ দেয়া হয়েছে বহু চিকিৎসককে। তবে, সব এসব অনিয়ম কাটিয়ে, দ্রুতই দৃশ্যমান পরিবর্তনে আশাবাদী পরিবর্তিত প্রশাসন।