সামরিক মহড়া
ট্রাম্পের কিমের সঙ্গে বৈঠকের ইঙ্গিত; কঠোর শর্তের বার্তা উত্তর কোরিয়ার

ট্রাম্পের কিমের সঙ্গে বৈঠকের ইঙ্গিত; কঠোর শর্তের বার্তা উত্তর কোরিয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এ বছর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আবার বৈঠক করতে চান। তবে পিয়ংইয়ংয়ের প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে, এমন বৈঠকের জন্য তারা কঠোর শর্ত দেবে এবং নেতাদের ‘ব্যক্তিগত সম্পর্ক’কে আলাদা করে দেখছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া; পাল্টা হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া; পাল্টা হুঁশিয়ারি

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার শুরু হতে যাওয়া বড় ধরনের সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এই মহড়াকে ‘উস্কানিমূলক’ ও কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে পিয়ংইয়ং। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চীনা হুমকির মুখে বড় সামরিক মহড়া শুরু তাইওয়ানের

চীনা হুমকির মুখে বড় সামরিক মহড়া শুরু তাইওয়ানের

চীনা আগ্রাসনের হুমকির মুখে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে তাইওয়ান। বুধবার সকাল থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী ‘হান কুয়াং’ নামের এই বার্ষিক মহড়ায় শত্রুপক্ষের অপ্রত্যাশিত পরিস্থিতিতে কমান্ডাররা কীভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, তা পরীক্ষা করা হবে। এবারের মহড়ায় প্রথমবারের মতো ইন্টারনেটের গতিও সীমিত রাখা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চীনা হামলার প্রস্তুতি; সামরিক মহড়ায় অস্ত্র কারখানা সরানোর পরীক্ষা তাইওয়ানের

চীনা হামলার প্রস্তুতি; সামরিক মহড়ায় অস্ত্র কারখানা সরানোর পরীক্ষা তাইওয়ানের

চীনা হামলার আশঙ্কায় নিজেদের অস্ত্র উৎপাদনের কারখানা সরানোর কৌশল পরীক্ষা করে দেখতে যাচ্ছে তাইওয়ান। একই সঙ্গে বেসামরিক কারখানাগুলোকে সামরিক কাজে ব্যবহারের সক্ষমতাও যাচাই করবে দেশটি। আগামী মাসের বার্ষিক সামরিক মহড়ায় এই পরীক্ষা চালানো হবে বলে মঙ্গলবার জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। চীনা হামলায় সরবরাহ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হলেও যাতে সামরিক অভিযান চালিয়ে যাওয়া যায়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া শুরু

তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া শুরু

তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে চীন। এটিকে বিচ্ছিন্নতাবাদী শক্তি ও অন্যদেশের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা হিসেবেও উল্লেখ করেছে বেইজিং। চীনের এ মহড়াকে সামরিক ভীতি ও উস্কানি আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে তাইওয়ান। আর তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বাড়লে চীনকে সমর্থনের প্রতিশ্রুতি রাশিয়ার।