
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন
জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আজ (রোববার, ১২ জুলাই) আসরের নামাজের পর জাতীয় সংসদ ভবনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণ প্লাজার পরিবর্তে জাতীয় সংসদের মূল ভবনের প্রবেশ টানেলে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক
সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (রোববার, ১২ জুলাই) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ (রোববার, ১২ জুলাই) এক বার্তার মাধ্যমে তিনি শোক প্রকাশ করেছেন।

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক
সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ (রোববার, ১২ জুলাই) এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন ২০ মাস কোথায় ছিলেন?
টানা প্রায় ২০ মাসের ধোঁয়াশা ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গ্রেপ্তার হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর জুলাই গণঅভ্যুত্থানের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকার ৬ মামলার একটিতে শিরীন শারমিনকে গ্রেপ্তার দেখানো হবে: ডিএমপি
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে বনানী ও উত্তরাসহ ঢাকায় মোট ৬টি মামলা রয়েছে। এসব মামলার যেকোনো একটিতে তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে ডিএমপি সূত্রে জানা গেছে। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটকের পর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি।