
ইবোলা মহামারি ও সশস্ত্র সংঘাত: কঙ্গোয় মানবিক বিপর্যয়ের শঙ্কা আইসিআরসির
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া ইবোলা মহামারি সশস্ত্র সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) মঙ্গলবার জানিয়েছে, ইবোলা পরিস্থিতির অবনতি হলেও দেশটিতে সহিংসতা কমেনি, বরং হাসপাতালে সংঘাতজনিত জরুরি রোগীর সংখ্যা বাড়ছে। টিআরটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের হুমকি উত্তর কোরিয়ার
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সশস্ত্র সংঘাত ও যুদ্ধের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। তাদের শায়েস্তা করতে প্রায় ১৪ লাখ তরুণকে সেনাবাহিনীতে ভিড়িয়েছে দেশটি। সম্প্রতি উত্তর কোরিয়ার আকাশে ড্রোন উড়ানো ও আন্তঃকোরিয়া সড়ক ও রেলপথ ধ্বংসের পর এই অঞ্চলে অস্থিরতা চরমে পৌঁছায়। কোরীয় উপদ্বীপে শান্তি ফেরাতে দক্ষিণ কোরিয়ার পাশে দাঁড়িয়েছে জাপান ও যুক্তরাষ্ট্র। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীনও।

'পার্বত্য অঞ্চলে কিছু গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবেই বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে'
পার্বত্য অঞ্চলে কিছু গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবেই বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। দেশের মানুষের মৌলিক সব অধিকার সংবিধানে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে বলেও জানান তিনি।