Recent event
সরিষার ফলন
নওগাঁয় সরিষা ফুল থেকে প্রায় ৩ কোটি টাকার মধু সংগ্রহের আশা

নওগাঁয় সরিষা ফুল থেকে প্রায় ৩ কোটি টাকার মধু সংগ্রহের আশা

নওগাঁয় অন্য বছরের তুলনায় বেড়েছে সরিষা চাষ। সাথে খেতের পাশে মৌ বক্সে কৃত্রিম পদ্ধতিতে মধু সংগ্রহ করছেন মৌ খামারিরা। এতে একদিকে ফুলের পরাগায়নে বেড়েছে সরিষার ফলন। সাথে মধু সংগ্রহ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে মৌ খামারিরা। চলতি মৌসুমে জেলায় সরিষা ফুল থেকে প্রায় ৩ কোটি টাকার মধু সংগ্রহের আশা কৃষি বিভাগের।

মাগুরায় সরিষা চাষের সঙ্গে বাড়ছে বাণিজ্যিক মধু আহরণ

মাগুরায় সরিষা চাষের সঙ্গে বাড়ছে বাণিজ্যিক মধু আহরণ

মাগুরায় দিন দিন বাড়ছে সরিষা চাষ। সরিষা খেতের পাশেই বাণিজ্যিকভাবে মধু আহরণ করছে মৌয়ালরা। মৌমাছির বাক্স স্থাপনে সরিষার ফলন বাড়ার পাশাপাশি কৃষকরা পাচ্ছে বাড়তি সুযোগ সুবিধা। কৃষকরা যেমন লাভবান হচ্ছে তেমনি মৌ খামারে কর্মসংস্থান হচ্ছে বেকারদের। তবে, পরিকল্পিত বাজার ব্যবস্থা না থাকায় বাণিজ্যিকীকরণে কিছুটা বেগ পেতে হয়। তবে মৌয়ালদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা কৃষি বিভাগ।