
স্কুলভবন যেন ‘মৃত্যুফাঁদ’
একসময় যে ভবন মুখর থাকত কোমলমতি শিক্ষার্থীদের কোলাহলে, আজ সেটিই জরাজীর্ণ আর চরম ঝুঁকিপূর্ণ। পঞ্চগড় সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি এখন পরিণত হয়েছে ‘মৃত্যুফাঁদে’। দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে, খসে পড়ছে দেয়াল ও ছাদের পলেস্তারা। প্রতিদিনই কোথাও না কোথাও ভেঙে পড়ছে ইট-সুরকি। ফলে ভবনটি এখন সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

সুখবর পাচ্ছেন প্রাথমিকের ১৪৩৮৪ জন শিক্ষক, যোগদান ও বদলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত
নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েও দীর্ঘ পাঁচ মাস ধরে চরম অনিশ্চয়তায় দিন পার করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক। অন্তর্বর্তী সরকারের আমলে তড়িঘড়ি করে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় কয়েক ধাপে এই নিয়োগ প্রক্রিয়াটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হয়। অবশেষে জটিলতার অবসান ঘটিয়ে এই নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদান ও পদায়নের (Primary teacher joining and posting) কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার।

ময়মনসিংহে শিক্ষার মানোন্নয়নে ‘মেধা অন্বেষণ’ প্রতিযোগিতা
শিক্ষার্থীদের মেধা যাচাই, আগ্রহ বাড়ানো এবং মানোন্নয়নে ময়মনসিংহ সদর উপজেলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১টি ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘মেধা অন্বেষণ’ বিশেষ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য পুরস্কার বিতরণী ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রাথমিকের ৬৫৩১ শিক্ষকের নিয়োগ বাতিলের রায় স্থগিত
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীর নিয়োগ কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ (সোমবার, ৩ মার্চ) আপিল বিভাগের আদেশে, হাইকোর্টের রায়ের কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত থাকবে।

প্রাথমিকে প্রধান শিক্ষক পদে ২০৮ জনের নিয়োগ
দেশের সব উপজেলা বা থানাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে চূড়ান্ত সুপারিশ পায়নি এমন ২০৮ জনকে নিয়োগ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।