
দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা সম্পদের হিসাব দিয়েছেন, শিগগিরই প্রকাশ: প্রেস সচিব
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুয়েকজন উপদেষ্টা ছাড়া বাকি সবাই সম্পদের হিসাব জমা দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এসব সম্পদের তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নির্বাচনি হলফনামা বনাম বাজারমূল্য: প্রার্থীদের সম্পদের হিসাবে এত গড়মিল কেন?
নির্বাচন এলেই আলোচনায় আসে প্রার্থীদের দেয়া সম্পদের হিসাব বা হলফনামা (Election Affidavit)। তবে সাম্প্রতিক সময়ে প্রার্থীদের দাখিল করা হলফনামায় সম্পদের অর্জিত মূল্য এবং বর্তমান বাজারমূল্যের (Market Value vs Acquisition Cost) মধ্যে বিশাল পার্থক্য নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, কোটি টাকার স্থাবর সম্পত্তি হলফনামায় মাত্র কয়েক লাখ টাকা দেখানো হয়েছে।

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক
অবৈধ সম্পদ অর্জনের কারণে এনবিআরের ১৭ জন কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব কর্মকর্তাদের সম্পদ অনুসন্ধান করবে সংস্থাটি। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) দুপুরে দুদক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দুদক মহাপরিচালক।

সম্পদের হিসাব না দিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের
সরকারি নির্দেশনা অনুযায়ী কেউ সম্পদের হিসাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেছুর রহমান।