আইআরজিসিকে সন্ত্রাসী তকমা যুক্তরাষ্ট্রের; সংকটে ইরানের সার্বভৌম সুরক্ষাকবচ
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব্য শান্তিচুক্তির আলোচনায় যুক্তরাষ্ট্রের ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ের বিষয়টি বারবার সামনে এসেছে। যদিও এটি কোনো দেশের বিপুল সম্পদ জব্দ করার প্রথম ঘটনা নয় । তবে আইআরজিসি পৃথিবীর একমাত্র সেনাবাহিনী, যেটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। যার সঙ্গে ইরানি সম্পদ ও অর্থ জব্দের বিষয়টিও সম্পর্কিত।