
নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ; জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড
জামালপুর সদরের রশিদপুরে বহুল আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলা: তিন আসামির যাবজ্জীবন
টাঙ্গাইলের মধুপুরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আনম ইলিয়াস এ রায় দেন।

মানিকগঞ্জে ভিক্ষুককে নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ৩
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ৬৩ বছর বয়সী এক ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ এবং তার গলায় থাকা রুপার মালা চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুইজন ধর্ষণ মামলার অভিযুক্ত এবং একজন চুরি করা মালামাল কেনার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ চুরি যাওয়া রুপার মালা উদ্ধার করে অভিযুক্তদের আদালতে পাঠিয়েছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে চাকরির প্রলোভনে এক যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত ডালিমকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ (রোববার, ৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর দারুসসালাম থানাধীন লালকুঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নেত্রকোণায় আলোচিত পান্না ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ
নেত্রকোণায় আলোচিত শিশু পান্নাকে সংঘবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে নেত্রকোণা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।