শ্রমিক কার্ড নয়, ফান্ডের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে: সংসদে প্রধানমন্ত্রী
দেশে এ মুহূর্তে শ্রমিকদের জন্য কোনো কার্ড দেয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তিনি জানিয়েছেন, শ্রমিক কল্যাণ ফান্ডের অর্থ যাতে সত্যিকার অর্থে শ্রমিকদের জন্য ব্যয় করা হয় তা নিশ্চিত করা হবে। আজ (বুধবার, ১ এপ্রিল) জাতীয় সংসদে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।