শেখ হাসিনার ছবি

নোবিপ্রবির অনুষ্ঠানে শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংগীত চলাকালে ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এবং অনুষ্ঠানের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঘৃণাস্তম্ভে শেখ হাসিনার গ্রাফিতিতে শিক্ষার্থীদের ‘গণ জুতা নিক্ষেপ’, প্রতীকী ফাঁসি দিলো ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ঘৃণাস্তম্ভে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে পুনরায় আঁকা শেষে গণ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা শেখ হাসিনার ঘৃণাস্তম্ভ মুছে ফেলার তীব্র নিন্দা প্রতিবাদ জানান। শিক্ষার্থীরা বলেছে, এটি জুলাই বিপ্লবের প্রতীকী চিহ্ন। এদিকে কারওয়ান বাজারে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি দিয়েছে ছাত্রদল।