
টিউলিপের বিরুদ্ধে মামলার চার্জগঠন শুনানি ১ সেপ্টেম্বর
গুলশানে ফ্ল্যাট জালিয়াতি
রাজধানীর গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।

আজমিনা ও রাদওয়ানের প্লট বরাদ্দ বাতিল
পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে দুটি প্লট বরাদ্দ বাতিল করার নির্দেশ দেয়া হয়েছে। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) এই দুটি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি মামলার রায়ে তাদের নামে প্লট বরাদ্দ বাতিলের রায় দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম।

হাসিনা-রেহানা-টিউলিপের রায় ঘিরে আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ভাগনি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের করা মামলার রায়কে ঘিরে আদালতপাড়া ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য।

রাজউকে প্লট বরাদ্দ: হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে করা মামলার রায় আজ
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় আজ (সোমবার, ১ ডিসেম্বর) ঘোষণা করা হবে।

শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু
রাজউকের পূর্বাচলে নতুন শহর প্রকল্প প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ ২৩ জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ (বুধবার, ১৩ আগস্ট) সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

আগামী ১৪ মে টিউলিপকে দুদকে তলব
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার তার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল (বুধবার, ৭ মে) দুদকের পক্ষ থেকে তার ধানমন্ডি আবাসিক এলাকা ও গুলশান-২ এর বাসার ঠিকানায় পাঠানো হয়েছে তলবি নোটিশ।

হাসিনা-রেহানা, জয়-পুতুলসহ সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। আজ (মঙ্গলবার, ১১ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

ছাত্র আন্দোলনে হামলা: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
কিশোরগঞ্জ সদর থানায় ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক শেখ হাসিনা, রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের নামও রয়েছে।

রাজউক থেকে প্লট গ্রহণে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে তিন মামলা
ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজউক থেকে পূর্বাচলে প্লট গ্রহণ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা ও তার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক ও ছোট মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে আলাদা আলাদা তিন মামলা করেছে দুদক।

টিউলিপের স্থলে দায়িত্ব দেয়ার জন্য নাম বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের স্থলে কাকে দায়িত্ব দেয়া যায় সেজন্য সম্ভাব্য কয়েকজন প্রার্থীর নাম বিবেচনা করছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।

অবৈধভাবে পূর্বাচলের ৬০ কাঠা প্লট বরাদ্দ: হাসিনাসহ পরিবারের ছয়জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু
ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৫০০ কোটি ডলার আত্মসাৎ: শেখ হাসিনার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল
শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তাদের পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলার আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে দুদকের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।