শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান
ভারত ও আমিরাতের মধ্যে বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারত্বের চুক্তি

ভারত ও আমিরাতের মধ্যে বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারত্বের চুক্তি

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো ভারত ও আমিরাতের কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করা। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট

নব-নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আজ অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান তিনি।

আমিরাতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আমিরাতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। গতকাল (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের সরকারের উদ্যোগে নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ উপলক্ষে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অন্যান্য দেশের নিযুক্ত রাষ্ট্রদূতগণও তাদের পরিচয়পত্র পেশ করেন।

৯৪ একরের আল ওয়াতান প্রেসিডেন্ট প্রাসাদ

৯৪ একরের আল ওয়াতান প্রেসিডেন্ট প্রাসাদ

প্রায় ৫ হাজার কোটি টাকার প্রাসাদে বসবাস একটি পরিবারের, রয়েছে ৭শ' টি বিলাসবহুল গাড়ি, ৮টি ব্যক্তিগত বিমান। বিশ্বের তেল মজুদের প্রায় ৬ শতাংশ অংশীদারিত্ব রয়েছে এই পরিবারের। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ধনী পরিবার তো বটেই, বিশ্বেরও অন্যতম শীর্ষ ধনীর তালিকায় রয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের পরিবার।