
কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণসহ কোস্ট গার্ডের হাতে আটক ২
কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের সময় প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের দুই সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

ট্রাম্পের শুল্ক ফাঁকিতে চীনকে সাহায্য করছে ডজনখানেক দেশ, অভিযোগ যুক্তরাষ্ট্রের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক এড়াতে চীনকে বেআইনিভাবে সহায়তা করছে ডজন ডজন দেশ। এতে সরকারের কোষাগার থেকে প্রতি বছর হাজার হাজার কোটি ডলারের রাজস্ব হারিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে ট্রাম্প প্রশাসন। গতকাল (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে হোয়াইট হাউস জানিয়েছে, ৪০টির বেশি দেশ একটি ছায়া লজিস্টিক নেটওয়ার্কে অংশ নিচ্ছে। ভুয়া লেবেল লাগিয়ে চীনা পণ্য যুক্তরাষ্ট্রে ঢোকানোর কাজে এই নেটওয়ার্ক ব্যবহৃত হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মৌলভীবাজারে বিদেশি সিগারেটসহ আটক ২
মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পথে আসা ১০ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ ২ জনকে আটক করা হয়েছে। আজ (শুক্রবার, ৭ মার্চ) কমলগঞ্জ থানা পুলিশ এই তথ্য জানান।

গার্মেন্টস কাঁচামাল ঘোষণায় চট্টগ্রাম বন্দরে এলো ১২ হাজার বোতল বিদেশি মদ
চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা এক কনটেইনার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পোশাক শিল্পের কাঁচামাল ঘোষণায় আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার নামে ১২ হাজার বোতল বিদেশি মদ আনে অসাধু একটি চক্র। নানা কৌশলে নয় কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়ে চালানটির বের করে নিয়ে যাওয়ার চেষ্টা ছিল চক্রটির। তবে কাস্টমস কতৃর্পক্ষের গোয়েন্দা নজরদারিতে খালাসের আগেই ধরা পড়ে।

এনবিআরের রক্ষাকবচে হ্যাকার: খুলছে ভুয়া এলসি, বদলে যাচ্ছে পণ্য
চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে শুধু নিষিদ্ধ পণ্য আমদানি নয়, ব্যাংকে এলসি না করেই সিস্টেমে ঢুকে ভুয়া এলসি খুলছে চোরকারবারিরা। প্রশ্ন উঠেছে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল রাষ্ট্রীয় এ সংস্থা সার্ভারের নিরাপত্তা নিয়েও। এ অবস্থায় অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সুরক্ষায় কম্পিউটার কাউন্সিলের দ্বারস্থ হয়েছে এনবিআর। ব্যবহারকারীরা বলছেন, সার্ভার অরক্ষিত হলে শুধু শুল্ক ফাঁকিই বাড়বে না, সফটওয়্যার হ্যাক করে চলে আসতে পারে অস্ত্র ও বিস্ফোরকের মতো পণ্য। যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।