শীতের আগমনি বার্তা

দেশে কবে থেকে নামবে শীত? জানালো আবহাওয়া অধিদপ্তর
বাংলা পঞ্জিকা অনুযায়ী পৌষ ও মাঘ মাসে বাংলাদেশে শীতের আসল দাপট দেখা গেলেও দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ইতিমধ্যেই অনুভূত হতে শুরু করেছে হিমেল হাওয়া। পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ উত্তরবঙ্গের জেলাগুলোতে ভোরে হালকা কুয়াশা ও ঠাণ্ডার অনুভূতি থাকলেও ঢাকাসহ সারা দেশের বাসিন্দাদের পুরোপুরি শীতের আমেজ পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন (Bangladesh Winter Weather Forecast 2026)।

ভয়াবহ বায়ুদূষণ-ধোঁয়ায় ঢাকা পড়েছে তাজমহল
ভয়াবহ বায়ুদূষণে ধোঁয়ায় ঢাকা পড়েছে ভারতের আগ্রার তাজমহল। আগ্রা ও এর আশপাশের এলাকায় শস্যের গোড়া পোড়ানোয় দূষণের মাত্রা বেড়েছে কয়েকগুণ। ধোঁয়ায় রাজধানী দিল্লি ও ভারতের উত্তরাঞ্চলে ব্যাহত হচ্ছে বিমান ও রেল চলাচল। বিপাকে পড়েছেন দিল্লির বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ রাখা হয়েছে নির্মাণ কাজ।