যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড ভেঙেছে তাপমাত্রা
৫০ বছর আগের তাপমাত্রা রেকর্ড ভাঙায় তীব্র গরমে হাঁসফাঁস করছে যুক্তরাজ্যের মানুষ। শীতাতপ নিয়ন্ত্রণ পণ্যের দোকানে ক্রেতাদের হিড়িক পড়েছে। বিক্রি বেড়েছে ৫০ শতাংশ। গরম থেকে রক্ষায় শিক্ষা-প্রতিষ্ঠানগুলোয় শিশুদের সঙ্গে পানি নিয়ে খেলায় মেতেছেন শিক্ষকরা।