শিশুখাদ্য

টঙ্গীতে শিশুখাদ্য কারখানায় জুসের বোতলে ‘মূত্র’ পাওয়ার অভিযোগ
গাজীপুরের টঙ্গীতে শিশুদের খাদ্য ও পানীয় উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে জুসের বোতলে মূত্র পাওয়ার অভিযোগ উঠেছে। একই অভিযানে প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ এবং পণ্যে ভুল মোড়ক ব্যবহারের অনিয়মও ধরা পড়ে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভারতীয় নিষেধাজ্ঞায় ভোমরা স্থলবন্দরে শিশুখাদ্য রপ্তানিতে শঙ্কা
ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি কিছু পণ্যের প্রবেশে নিষেধাজ্ঞা জারির প্রেক্ষিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের রপ্তানি কার্যক্রমে কিছুটা প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। এই বন্দরের মাধ্যমে বর্তমানে কেবল প্রক্রিয়াজাত শিশুখাদ্য ভারতে রপ্তানি হয়। ফলে এই নিষেধাজ্ঞা কার্যকর হলে এসব সামগ্রী রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।