
জ্বালানি সংকটে বেহাল শিল্প খাত; দীর্ঘমেয়াদি পরিকল্পনাই কি সমাধান?
জ্বালানি সংকট ও শিল্প খাতের স্থবিরতা কাটবে কবে?—এমন প্রশ্নে সংসদে প্রধানমন্ত্রীর দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস মিলেছে। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবায়ন প্রক্রিয়া চ্যালেঞ্জিং, তাই খাতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। গ্যাস কূপ খননসহ প্রয়োজনে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনেও অগ্রাধিকার দেয়ার তাগিদ অনেকের। সেইসঙ্গে জ্বালানি ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত ও প্রাতিষ্ঠানিক সংস্কারে সুদৃষ্টি চান খাত সংশ্লিষ্টরা।

কাতারের গ্যাস স্থাপনায় হামলা: ঝুঁকিতে বাংলাদেশসহ এশিয়ার ৩ দেশ
কাতারের গ্যাস স্থাপনায় হামলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। জ্বালানি বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলোর শঙ্কা, ক্ষয়ক্ষতির মাত্রা বেশি ও পুনরায় কার্যক্রম শুরু করতে সময় লাগায় বিদ্যুৎ ও শিল্প খাতের বড় ধরনের ক্ষতির মুখে এশিয়ার তিন দেশ। এদিকে চলমান সংঘাতের ফলে উদীয়মান দেশগুলোর অর্থনীতিকে বাঁচাতে আইএমএফসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের।

শিল্প খাত ও ক্যাপটিভে গ্যাসের দাম বাড়ল ১০ টাকা
শিল্প খাতে ও ক্যাপটিভে গ্যাসের দাম প্রতি ঘনমিটার বাড়ল ১০টাকা। ৩৩ শতাংশ বাড়িয়ে নতুন দর ঘোষণা করায় শিল্পে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৩০ থেকে বেড়ে ৪০ এবং ৩১ টাকা ৭৫ পয়সা থেকে প্রতি ঘনমিটার গ্যাসের দাম বাড়িয়ে করা হয়েছে ৪২ টাকা।

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার শঙ্কা বিশ্বব্যাংকের
২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গেল বছরের তুলনায় কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আশঙ্কা আছে মূল্যস্ফীতিরও।

বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে বেপজাকে প্রধান উপদেষ্টার আহ্বান
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ (সোমবার, ৬ জানুয়ারি) বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা) কর্তৃপক্ষকে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানান, যাতে দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আসতে পারে।

বিসিকের চলমান প্রকল্প পরিদর্শন করলেন শিল্প উপদেষ্টা
শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাস্তবায়নাধীন তিনটি চলমান প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। আজ (মঙ্গলবার, ২৬ নভেম্বর) তিনি পরিদর্শন করেন।

এসএমই ফাউন্ডেশন ও অক্সফ্যাম ইন বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই
দেশের প্রায় ৭৮ লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নে বাংলাদেশ সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন এবং অক্সফ্যাম ইন বাংলাদেশ একসাথে কাজ করবে। বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। যেখানে দু'টি প্রতিষ্ঠান এই খাতকে শক্তিশালী করে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার আশা প্রকাশ করে।

শিল্প খাতের অবদানের স্বীকৃতি পেল ২১ শিল্প প্রতিষ্ঠান
জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি, সৃজনশীলতাকে উৎসাহিত করা, বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৬টি ক্যাটাগরির খাত ও উপখাত ভিত্তিক ২১টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ এবং ১টি ট্রেডবডি/বাণিজ্য সংগঠনকে ‘ইনস্টিটিউশনাল এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান করা হয়েছে।