টেক্সটাইল শিক্ষার্থীদের মারধর: নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ
নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দুই ঘণ্টা ধরে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) বিকেলে মারধরের ঘটনায় সন্ধ্যায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।