
২৭তম বিসিএস কর্মকর্তাদের যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়: শিক্ষামন্ত্রী
২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর তাদের যোগদান দেশের প্রশাসনিক ইতিহাসে একটি অনাকাঙ্ক্ষিত অধ্যায় বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ (সোমবার, ২ মার্চ) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের অংশগ্রহণে ২০৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

৪৯তম বিশেষ বিসিএসের আবেদন শুরু
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিশেষ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। এই বিসিএসে মোট ৬৮৩ জনকে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দেয়া হবে।

কেন শিক্ষকতা পেশায় মেধাবীরা আসতে চান না?
অন্য অনেক পেশার চেয়ে অবহেলিত হয়ে আছে শিক্ষকতা। এখানে নেই যেমন পর্যাপ্ত আর্থিক নিরাপত্তা, তেমনি পদোন্নতি'র বৈষম্য তো আছেই। এমন নানা কারণে এ পেশায় মেধাবীরা আসতে অনাগ্রহী। শিক্ষক সংকট থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানও ব্যাহত হয়। আর কার্যকর প্রশিক্ষণের অভাবে দক্ষ শিক্ষকের ঘাটতি স্পষ্ট।

৪৬তম বিসিএস প্রিলিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জন
৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন পরীক্ষার্থী। আজ (বৃহস্পতিবার, ৯ মে) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভা শেষে এ ফল প্রকাশ করা হয়।