২০২৭ সালে ২৪ লাখ শরণার্থীর পুনর্বাসন প্রয়োজন: জাতিসংঘ
আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে বিশ্বের প্রায় ২৪ লাখ শরণার্থীর পুনর্বাসন প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। এমন এক সময়ে এই তথ্য সামনে এল যখন অনেক দেশ শরণার্থীদের আশ্রয় দেয়ার কোটা বা সুযোগ কমিয়ে দিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর সতর্ক করেছে যে, যেসব শরণার্থী নিজ দেশে ফিরতে পারছেন না এবং বর্তমান আশ্রয়স্থলেও ঝুঁকিতে রয়েছেন, তাদের জন্য বিকল্প সুযোগের চরম অভাব দেখা দিয়েছে। এএফপির বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।