লেবানন ইসরাইল
যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত লেবানন-ইসরাইল

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত লেবানন-ইসরাইল

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে লেবানন ও ইসরাইল। এক যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী সীমান্তবর্তী অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ হিজবুল্লাহর পরিবর্তে লেবাননের সেনাবাহিনীর হাতে থাকবে। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আগামী ২২ জুন আলোচনায় বসছে উভয় পক্ষ। এদিকে, ইরান যুদ্ধ বন্ধের পক্ষে একটি প্রস্তাব পাস হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। কয়েকদিনের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে ট্রাম্প আশাবাদী জানালেও, আলোচনার অগ্রগতি অস্বীকার করেছে তেহরান।

১১ মাসে ইসরাইলি হামলায় ১০ শীর্ষ নেতা নিহত, প্রতিশোধের হুংকার তেহরানের

১১ মাসে ইসরাইলি হামলায় ১০ শীর্ষ নেতা নিহত, প্রতিশোধের হুংকার তেহরানের

তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে ইসরাইলকে উপযুক্ত শিক্ষা দেয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। সম্প্রতি লেবাননে হিজবুল্লাহ নেতা নিহত হওয়ার পর আবারও প্রতিশোধের হুংকার তেহরানের। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের সাথে সরাসরি বড় ধরনের সংঘাতে জড়ানোর আশঙ্কা থাকায় ইসরাইলে হামলার আগে ইরানকে অন্তত দু'বার ভাবতে হবে।

চার দশকের সবচেয়ে বড় আঘাতের শিকার হিজবুল্লাহ

চার দশকের সবচেয়ে বড় আঘাতের শিকার হিজবুল্লাহ

আঘাতে বিপর্যস্ত, অনুপ্রবেশকারীদের দৌরাত্ম্যে শত্রু-বন্ধু বোঝা দায়। পরিস্থিতির ভয়াবহতাই প্রমাণ, সবচেয়ে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। চার দশকের সবচেয়ে বড় আঘাতের শিকার হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ অরাষ্ট্রীয় সশস্ত্র বাহিনীটি। তাও হারতে নারাজ হিজবুল্লাহ, প্রতিজ্ঞা করেছে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের শেষ দেখে ছাড়ার।