লেবান
মধ্যপ্রাচ্য সংঘাতে স্থায়ী সমাধানে মনোযোগী হওয়ার আহ্বান ইয়োসি মেকেলবার্গের

মধ্যপ্রাচ্য সংঘাতে স্থায়ী সমাধানে মনোযোগী হওয়ার আহ্বান ইয়োসি মেকেলবার্গের

যুদ্ধবিরতির ওপর নির্ভরশীল না হয়ে যুক্তরাষ্ট্র-ইরানসহ বিবাদমান পক্ষগুলোকে মধ্যপ্রাচ্য সংঘাতের স্থায়ী সমাধানে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন চ্যাথাম হাউজের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক ইয়োসি মেকেলবার্গ। তার অভিমত, সংঘাতের মূল কারণগুলোকে পাশ কাটিয়ে স্থায়ী সমাধান নিশ্চিত কখনোই সম্ভব নয়। এছাড়াও, গাজা-লেবাননের মতো ইস্যুগুলোতে যুক্তরাষ্ট্র ইসরাইলি নীতিরই প্রতিফলন ঘটায় বলে অভিযোগ মেকেলবার্গের।

মধ্যপ্রাচ্যজুড়ে ইসরাইলের আগ্রাসন: লেবাননে মুহুর্মুহু হামলায় নিহত ১২

মধ্যপ্রাচ্যজুড়ে ইসরাইলের আগ্রাসন: লেবাননে মুহুর্মুহু হামলায় নিহত ১২

মধ্যপ্রাচ্যজুড়ে ইসরাইলের ক্রমাগত আগ্রাসী আক্রমণে বিষিয়ে উঠেছে পশ্চিমতীর, গাজা ও লেবাননের মানুষের জনজীবন। এরই মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে মুহুর্মুহু হামলা চালাচ্ছে তেল আবিব সেনারা। পাশাপাশি দেশটির মাশঘারা শহরে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১২ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

লেবাননে শান্তিরক্ষা মিশনে গেলেন ৮৫ নৌবাহিনীর সদস্য

লেবাননে শান্তিরক্ষা মিশনে গেলেন ৮৫ নৌবাহিনীর সদস্য

লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ জন সদস্য চট্টগ্রাম ত্যাগ করেছেন। সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে লেবাননে যাত্রা করেন তারা। আজ (বুধবার, ২৬ নভেম্বর) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।